বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

দীর্ঘ দেড় মাসের অসুস্থতা কাটিয়ে অবশেষে জনসম্মুখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

দীর্ঘ দেড় মাসের অসুস্থতা কাটিয়ে অবশেষে জনসম্মুখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে রাজধানীর কাফরুলে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি আবারও কথা বলেন গণমাধ্যমের সামনে।

বক্তব্যের শুরুতেই তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন—
“আল্লাহ তৌফিক না দিলে আমি আজ আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। এই সময়টা আমার মনে হয়েছে, জাতিকে কিছু বলার দায়িত্ব আমার। সেই দায়িত্বই পালন করতে এসেছি।”

১৯ জুলাই ঢাকায় এক সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। মঞ্চেই পড়ে গেলে, উপস্থিত নেতাকর্মীরা তাঁকে তাৎক্ষণিকভাবে ধরে বসান। পরে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানায়— তাঁর রক্তচাপ, গ্লুকোজ এবং মস্তিষ্কের অবস্থা স্বাভাবিক থাকলেও, হৃদ্‌যন্ত্রে জটিলতা থাকতে পারে।

পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালের অধ্যাপক ডা. মমিনুজ্জামানের আহ্বানে শুরু হয় চিকিৎসা।
২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর হৃদযন্ত্রে ব্লক শনাক্ত করে। তাঁকে পরামর্শ দেওয়া হয় বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার।

কিন্তু ডা. শফিক তা নাকচ করে বলেন—
“চিকিৎসকরা বলেছিলেন সিঙ্গাপুর, ব্যাংকক, এমনকি আমেরিকার কথা। আমি বললাম, আল্লাহ কি কেবল ওসব দেশেই আছেন? যদি সেখানে সুস্থ করতে পারেন, তবে আমার জন্মভূমিতেও করতে পারেন।”

তিনি জানান, দেশেই চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থ।
বললেন— “সুস্থতা-অসুস্থতা একমাত্র আল্লাহর হাতে। আমি বিশ্বাস করি, তিনিই আমাকে আবার কথা বলার শক্তি দিয়েছেন।”

দলীয় নেতাকর্মীরা বলছেন, এই সময়ে দলের শীর্ষ নেতৃত্বকে সক্রিয়ভাবে জনসম্মুখে দেখতে পাওয়া কর্মীদের জন্য এক ধরনের আত্মবিশ্বাসের বার্তা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর