বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নালিতাবাড়ীর ভোগাই নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে নালিতাবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ মালেক, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, সামেদুল হক, শেখ মোহাম্মদ কাঞ্চন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নয়ন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, আবু সুফিয়ান সানি প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেছি। নদীতে মাছ ছাড়ার ফলে মানুষের উপকার হবে। আর গাছ আমাদের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জনবান্ধব দল হিসেবে বিএনপি সবসময় জনগণের কল্যাণ ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর