বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদে বিপুল ভোটে বিজয়ী সর্ব মিত্র চাকমা

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী সর্ব মিত্র চাকমা। তিনি পেয়েছেন ৮ হাজার ৯৮৮ ভোট। একই প্যানেলের অপর প্রার্থী সাবিকুন নাহার তামান্না সর্বোচ্চ ১০ হাজার ৮৪ ভোট পেয়ে এ পদে শীর্ষে রয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

এবারের নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সহ মোট ২৮টি পদের বেশিরভাগেই জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা।

তারা সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতেই বিজয়ী হয়েছেন। বাকি তিনটি সম্পাদকীয় পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সদস্যপদ রয়েছে মোট ১৩টি, এর ফলাফল ঘোষণা এখনও চলমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর