বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে

ঢাকা, ২২ অক্টোবর:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ও কার্যক্রম যথাযথভাবে সাংবিধানিক মানদণ্ড অনুসরণ করছে না এবং নিরপেক্ষতার অভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশনে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে, কিছু কিছু দলের প্রতি বিমাতাসুলভ আচরণ স্পষ্ট। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন আবশ্যক। যদি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হয়, তাহলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। এই বিষয়ে সরকারকে আমাদের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে।”

এসময় জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি নেতার বক্তব্য ছিল, “জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হলেও এনসিপি তাতে অংশ নেয়নি। আমরা সরকারের কাছে আমাদের অবস্থান তুলে ধরেছি। ঐকমত্য কমিশনের সঙ্গেও আমাদের মতামত শেয়ার করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা শুধু কাগুজে সনদে বিশ্বাসী নই। জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে, তার নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষরের ব্যাপারে সিদ্ধান্ত নেব।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর