বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

আইপিএল মিনি নিলামে মুস্তাফিজকে দলে নিল কলকাতা

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

আবু ধাবিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত আইপিএল মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি।

নিলামের আগে গত আসর থেকে বেশিরভাগ খেলোয়াড়কে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম থেকে ১০টি দল মোট ৭৭ জন খেলোয়াড়কে দলে নেয়, যার মধ্যে বিদেশি ক্রিকেটার ২৯ জন। সব মিলিয়ে নিলামে দলগুলো ব্যয় করে ২১৪ কোটি ৪৫ লাখ রুপি। প্রতিটি দলই সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড়ের কোটা পূরণ করেছে।

নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তাকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ১৮ কোটি রুপিতে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকেও দলে ভিড়িয়েছে কলকাতা।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস আনকোরা দুই ক্রিকেটার প্রাশান্ত ভির ও কার্তিক শার্মাকে ১৪ কোটি ২০ লাখ রুপি করে দলে নেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর