মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

মো: আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও কিশোরগঞ্জের সন্তান সাঈদ বিন হাবিবকে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ছয়টি স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করা হয়।

দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় ভৈরবের দুর্জয় মোড়ে প্রথম সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর যথাক্রমে কুলিয়ারচরের দরিয়াকান্দি বাসস্ট্যান্ড, বাজিতপুরের পিরিজপুর, কটিয়াদী বাসস্ট্যান্ড, পাকুন্দিয়ার পুলেরঘাট বাজার এবং দুপুরে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে প্রধান সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ছাত্র-যুবক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা সাঈদ বিন হাবিবকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জের তরুণ প্রজন্মের পক্ষ থেকে গর্ব প্রকাশ করেন।

গুরুদয়াল কলেজ মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। তিনি বলেন, “চাকসুতে সাঈদ বিন হাবিবের নেতৃত্ব কিশোরগঞ্জকে নতুনভাবে পরিচিত করছে। তার অর্জন আমাদের তরুণদের অনুপ্রেরণা যোগাবে।”

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূইয়া, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ।

সংবর্ধনায় বক্তব্য দেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। তিনি বলেন, “জুলাই আন্দোলনের রক্তের বিনিময়ে উঠে আসা স্বপ্ন এখনো পূরণ হয়নি। জনগণের সিদ্ধান্তই হবে দেশের ভবিষ্যৎ ও সংবিধানের ভিত্তি। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশ কোনো বিদেশি আগ্রাসন বরদাশত করবে না। জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কেমন হবে।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সদস্য আফসানা, চাকসু সদস্য মুশফিকুর রহমান এবং রাকসু হল সংসদের ভিপি সাবরিনা মারজানকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর