মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের

কালীগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার দেখা হয়েছে

জাকারিয়া আল মামুন, গাজীপুর প্রতিনিধি

১১ ই নভেম্বর, কালীগঞ্জ উপজেলার তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে ১০ হাজার শিক্ষার্থীর অংশ গ্রহণে
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড ২০২৫ ইং চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টি এম কামরুল ইসলাম কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা।
চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন ২৭৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ জনকে পুরুস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া সহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগন।
অনুষ্ঠানের শেষ অংশে পানজোরা বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট মেরীস গার্লস স্কুল এন্ড কলেজ,এর শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরিশেষে পুরুস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
অপরদিকে তারুণ্যের উৎসব কেন্দ্র করে কালীগঞ্জে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে সকাল থেকে অনুষ্ঠান চলে। সকাল সাতটার সময় সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ থেকে উপজেলা চত্বর পর্যন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় । দৌড়ে অংশগ্রহণ করেন কালীগঞ্জের সকল স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সর্ব সাধারণ।


পাশাপাশি সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে যুব সমাবেশ কালীগঞ্জ উপজেলা চত্বর থেকে উপজেলা বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর