রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামের রৌমারীতে জামায়াতের দাওয়াতি প্রচারণায় সাড়া।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার দেখা হয়েছে

আকাশ খান ( কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)

ইসলামিক সংগঠনগুলো দিন দিন তাদের দাওয়াতি কার্যক্রমে আরও বেশি সাফল্য অর্জন করছে। তেমনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জামায়াতে ইসলামী তাদের দাওয়াতি কার্যক্রমকে আরও বিস্তৃত করছে। মসজিদ থেকে বাজার পর্যন্ত সর্বত্র দাওয়াতের কাজে নিযুক্ত দায়িত্বশীল কর্মীদের নিরলস প্রচেষ্টা উল্লেখ করার মতো।

সম্প্রতি, রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের বাজারে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ইসলাম প্রিয় মানুষদের সংগঠনে সম্পৃক্ত করার জন্য বিশেষ আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদুরচর ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকাববর কারী সাহেব, যিনি কুরআন-সুন্নাহর আলোকে উপস্থিত ব্যক্তিদের সামনে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন।

জামায়াতের দাওয়াতি প্রচারণায় অংশগ্রহণকারী যুবকরা এ কাজকে শুধু সংগঠনের দায়িত্ব হিসেবেই নয় বরং ইসলামের দাওয়াতি আদর্শ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইসলামের সঠিক বার্তা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, জামায়াতের এই দাওয়াতি প্রচারণা ইসলামের শান্তি, ন্যায়বিচার ও ঐক্যের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও এগিয়ে নিতে এ ধরনের দাওয়াতি সভাগুলোর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর