বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব-বন্ধনের বাস চলাচল বন্ধ betandreas promo kodu – sərt həqiqət və real qazanc ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে বন্দর থানার ওসি জামাল উদ্দিন কে পুরস্কার তিনদিনেও মেলেনি লোকালয়ে ঘুরতে থাকা নারায়ণগঞ্জে সেই কুমিরটির খোঁজ ২০ লাখ টাকা ও মাসে ২ লাখ চাঁদা দাবির অভিযোগে কৃষক দল নেতা গ্রেপ্তার বন্দরে বুলবুল এর হত্যাকারী সিফাত বাহিনীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে চরমোনাই পীর মুফতি রেজাউল করীম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers

সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৮ বার দেখা হয়েছে

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬:
ছিন্নমূল ও অবহেলিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

১৯৭৯ সালের এই দিনে মাত্র একজন ছাত্রীকে নিয়ে সুরভীর যাত্রা শুরু হয়। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২১শে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সুরভীর শিশু-কিশোর শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত ও তর্জমা, কবিতা আবৃত্তি এবং সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে সুরভীর বহু প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রকৌশলী, অধ্যাপকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরাও রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা ইকবাল মান্দ বানু শিশু-কিশোরদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

এ সময় সব বিষয়ে দক্ষতা ও পারদর্শিতাসহ অতুলনীয় যোগ্যতার স্বীকৃতি হিসেবে দুইজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, সৈয়দা শাহিনা জামান খান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান, জায়মা রহমানসহ সুরভীর শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর