সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী ঘোষণা নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে প্রতিমন্ত্রী শরীফুল আলম।

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার দেখা হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

তারিখ: ১ মার্চ ২০২৬
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত আজীবন সদস্য শরীফুল আলম কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রতিমন্ত্রীকে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং চলমান বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর