মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী ঘোষণা নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

ব্রহ্মপুত্রের ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

আকাশ খান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

ব্রহ্মপুত্র নদীর অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি আজ রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর-ইটালু কান্দা ও সুখেরবাতি এলাকায় ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এমপি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার চিত্র সরাসরি অবলোকন করেন। এ সময় তিনি ভাঙনে ঘরবাড়ি ও জমি হারানো মানুষের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্রহ্মপুত্রের ভাঙন একটি দীর্ঘদিনের সমস্যা হলেও এর স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ভাঙন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা এমপির এ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর