মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী ঘোষণা নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চেম্বারের পরিচালক আলহাজ হাফেজ মাওলানা খালেকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ.কে.এম মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল ইসলাম বলেন, শিল্প ও বাণিজ্য মেলা দেশীয় পণ্যের প্রসার ও পরিচিতির পাশাপাশি বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তিনি বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি নির্দেশনা মেনে মেলা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মেলা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা উচিত। তিনি এলইডি লাইট ব্যবহারের পাশাপাশি মানসম্মত পণ্য বিক্রির আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মো. রমজান আলী, ইকবাল আহমেদ চৌধুরী অপু, মো. ইকরাম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আয়োজকরা জানান, মাসব্যাপী এ মেলায় দেশীয় বিভিন্ন শিল্পপণ্য ও বাণিজ্যিক পণ্যের সমাহার থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর