মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ বেডে উন্নীতকরণে আশার আলো

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৯৪ বার দেখা হয়েছে

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে আগামী জুন মাস পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তিনি মনোযোগ সহকারে সব কথা শুনেছেন এবং হাসপাতালটির উন্নয়ন সংক্রান্ত আবেদন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে দৃঢ় আশ্বাস প্রদান করেছেন।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে ঘিরে আশাবাদ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুতই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে, যা বাউফলবাসীর স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনবে।

এ উদ্যোগ বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যেই সুখবর পাওয়া যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর