মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের

কুড়িগ্রামে ১৭ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন: লাখো জনতার ঢল

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার দেখা হয়েছে


আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)


কুড়িগ্রাম, ২৪ জানুয়ারি ২০২৫ (শুক্রবার): দীর্ঘ ১৭ বছর পর কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলন। আজ সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সর্বস্তরের কর্মী, সমর্থক ও ইসলামপ্রিয় জনগণের মিলনমেলায় রূপ নেয়। সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে ভোর থেকেই হাজারো মানুষ মাঠে জড়ো হতে থাকেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে ইসলামি আন্দোলনের প্রতি সমর্থন জোরদার করার আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি বলেন কুড়িগ্রাম জেলা অন্যান্য জেলার চেয়ে বিভিন্ন দিক দিয়ে সুযোগ সুবিধা হতে বঞ্চিত এলাকা ।এই সমস্ত বৈষম্য দূরবীভূত করার জন্য করার জন্য কুড়িগ্রামের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন আপনাদের হৃদয়ের বিছানায় আমাদের জায়গা করে দেবেন আপনাদের দোয়া ও ভালোবাসা যদি আমরা ক্ষমতায় যেতে পারি এমপি মন্ত্রীর মুখ দেখে বাজেট পাস হবে না, ইনসাফের ভিত্তিতে বাজেট পাস হবে এবং ইউনিয়ন পর্যায়ে সর্বস্তরে জনগণের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, এবং অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

সম্মেলনের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী। তিনি উপস্থিত কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘ ২১ বছর পর এই কর্মী সম্মেলন আমাদের ঐক্য ও শক্তি আরও মজবুত করার অনুপ্রেরণা জোগাবে।”

সম্মেলনে বক্তারা দেশ ও জাতির উন্নয়নে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আরও বলেন, সাম্প্রতিক সময়ে যে নৈতিক অবক্ষয় ও সামাজিক অনাচার দেখা দিয়েছে, তা রোধে ইসলামি আন্দোলনই একমাত্র পথ। কর্মীরা দেশ ও জাতির জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন।

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের বিশাল প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ। জেলা ও আশপাশের উপজেলার কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন নতুন যুগের সূচনা করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন। দীর্ঘ বিরতির পর এমন আয়োজন কর্মীদের মনোবল চাঙ্গা করেছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

এই সম্মেলন কেবল একটি কর্মী সম্মেলন নয়; এটি ইসলামি আন্দোলনের নবজাগরণের প্রতীক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর