সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত অটো গাড়িসহ ২ দিন ধরে নিখোঁজ পাভেল মিয়া, তার ফিরে আসার অপেক্ষায় পরিবার!!

নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক অবৈধভাবে বিক্রির অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক অফিস সহায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলায় পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ সরকারি পাঠ্যপুস্তক জব্দ করা হয়। এসব বইয়ের উৎস নিয়ে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তের ধারাবাহিকতায় নেতু মিয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সরকার প্রতিবছর দেশের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করে থাকে। এই বই বিক্রি করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর