রাজধানীর জাতীয় সংসদ ভবন-এ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিশনের সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি।

বৈঠকে জাতীয় সংসদের ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৫–২০২৬ অর্থবছরে মোট ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা এবং ২০২৬–২০২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
বৈঠকের শুরুতে ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।