মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ও মাসে ২ লাখ চাঁদা দাবির অভিযোগে কৃষক দল নেতা গ্রেপ্তার বন্দরে বুলবুল এর হত্যাকারী সিফাত বাহিনীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে চরমোনাই পীর মুফতি রেজাউল করীম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি/ নাজমুল খন্দকার আবির

কুমিরটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় পুকুরে না নামাসহ কুমিরটির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিরটি প্রথমে যে পুকুরে দেখা গিয়েছিল, সেখান থেকে স্থান পরিবর্তন করে পাশের আরেকটি পুকুরে চলে গেছে।

বন্দর উপজেলা প্রশাসন জানিয়েছে, ভেটেরিনারি সার্জন ও সংশ্লিষ্ট কর্মীদের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছে। বিষয়টি বন বিভাগ ও ঢাকা থেকে আসা বন্যপ্রাণী উদ্ধারকারী দলকেও জানানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা থেকে আসা বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দল দিনভর কুমিরটি উদ্ধারের চেষ্টা চালায়। তবে সেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে কুমিরটি আগের অবস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি স্থানে চলে গেছে বলে তথ্য পাওয়া যায়। সোমবার (২১ সেপ্টেম্বর) আবারও কুমিরটি উদ্ধারে অভিযান চালানোর কথা রয়েছে।

বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্য ও বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিরটিকে ‘মহাবিপন্ন মিঠাপানির কুমির’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি কুমিরটিকে হত্যা বা আঘাত না করে অক্ষত অবস্থায় উদ্ধারে সহযোগিতা করার আহ্বান জানান।

আব্দুল্লাহ আস সাদিক জানান, রোববার সারাদিন বন বিভাগের পক্ষ থেকে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হলেও সেটিকে খুঁজে পাওয়া যায়নি। রাতে ঢাকায় ফেরার পর তারা জানতে পারেন, কুমিরটি ওই পুকুর থেকে প্রায় এক কিলোমিটার দূরে অন্যত্র চলে গেছে।

তিনি কুমিরটিকে মানুষের জন্য ক্ষতিকর নয় বলেও উল্লেখ করেছেন। তবে বন্যপ্রাণীর আচরণ অনিশ্চিত হওয়ায় প্রশাসন ও বন বিভাগ স্থানীয়দের নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কোনোভাবেই পুকুরে না নামতে এবং পুকুরপাড়ে না যেতে বলা হয়েছে। কুমির দেখতে পেলে কাছে গিয়ে ছবি বা ভিডিও করা, নিজে ধরার বা তাড়ানোর চেষ্টা এবং আঘাত করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে শিশু ও গবাদিপশুকে পুকুরের আশপাশ থেকে দূরে রাখা এবং কুমির দেখতে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।

কুমিরটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল আবেদীন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছে প্রশাসন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর