সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা কিশোরগঞ্জে মফস্বল সাংবাদিক ফোরামের মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত হাসপাতাল থেকে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেল এর ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তিন শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক ৩ লাখ টাকা নিয়ে ২ জনকে ছাড়ার বিষয়টি মিথ্যা, ধৃতদের আদালতে প্রেরন করেছি: এসআই মনোয়ার বৈঠা-লগি উদ্ধারের পরদিনই ওসি ও থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, কটিয়াদীতে চাঞ্চল্য বন্দরে ৩ লাখে ২ মাদক ব্যাবসায়ীর মুক্তি নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার ভিডিও ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামের এক গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কিশোরগঞ্জে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও KCLC সার্ভার স্টেশনের উদ্বোধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় মামলা

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি/নাজমুল খন্দকার আবির

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (কনস্টেবল নং-১৭৫৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার মোল্লা এবং এএসআই (নিঃ) আব্দুস ছাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ফতুল্লা মডেল থানাধীন কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় যান।

​গত রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই এলাকায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে কনস্টেবল আনোয়ার মোল্লাকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর জখম হন। সহকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত কনস্টেবল আনোয়ার মোল্লা ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাতিলঝাপ ডাকঘরের অধীন দত্তখন্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগমের সন্তান। তিনি গত ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে দীর্ঘ ৮ বছর ৯ মাস ১২ দিন পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করেছেন।

​এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেন। এর প্রেক্ষিতে পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩/৩০২/৩৪ ধারায় ফতুল্লা থানায় একটি নিয়মিত হত্যা মামলা (মামলা নং-৬৭) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ) মোঃ রফিককে (বিপিএম)।

​ঘটনার পর থেকেই জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর