কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামে গণসংযোগ করেছেন অধ্যাপক মোঃ রমজান আলী। গণসংযোগকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন।
এ সময় অধ্যাপক মোঃ রমজান আলী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি উন্নয়ন, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




















