মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থী পাশ কার্ড চালু

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থীদের জন্য বিশেষ ‘পাশ কার্ড’ চালু করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডা. মো. একরাম আহসান (জুয়েল), উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন বিভাগ);
ডা. সাইফুল ইসলাম, উপপরিচালক;
ডা. এস. কে. এম. নাজমুল হাসান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হেমাটোলজি বিভাগ);
এবং ডা. মীর নূর-উস-সাদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন বিভাগ)।

এছাড়া বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।

বক্তারা বলেন, রোগী দর্শনার্থী পাশ কার্ড চালুর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা ও রোগীসেবা আরও উন্নত হবে। দর্শনার্থীদের প্রবেশ-নিয়ন্ত্রণ সহজ হবে এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব থাকবে। সাইফুল মালেক বলেন, এই হাসপাতালের ভিতরে কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, এতে রোগিদের অনেক ভোগান্তি হতে হয়,

অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মো:আল আমিন,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর