মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টার চালু, হতদরিদ্রদের জন্য বিশেষ সুবিধা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার দেখা হয়েছে

মোঃ আল আমিন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জবাসীর জন্য সুখবর—জেলায় চালু হয়েছে একটি ব্যতিক্রমী ও অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টার। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে।

ফিজিওথেরাপি সেন্টারের পরিচালক আল-মামুন (ACPI) জানান, “যদিও কিশোরগঞ্জে একাধিক ফিজিওথেরাপি সেন্টার রয়েছে, তবে আমাদের লক্ষ্য রোগীদের উন্নত মানের এবং ব্যতিক্রমী সেবা প্রদান করা।”

তিনি আরও বলেন, “যারা হতদরিদ্র, তাদের জন্য আমরা নামমাত্র মূল্যে সেবা প্রদান করছি।”

আল-মামুন চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বলেন, “সঠিক সময়ে সঠিক চিকিৎসা যেমন জীবন বাঁচাতে পারে, তেমনি সঠিক ফিজিওথেরাপি না নিলে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে। তাই চিকিৎসার পাশাপাশি উপযুক্ত ফিজিওথেরাপি সেন্টার বেছে নেওয়াও জরুরি।”

অত্যাধুনিক এই সেন্টারে আধুনিক যন্ত্রপাতি ও কম্পিউটার নিয়ন্ত্রিত চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। নারী ও পুরুষ রোগীদের জন্য রয়েছে আলাদা কক্ষ ও সেবা ব্যবস্থা।

পরিচালক আল-মামুন কোমর, ঘাড়, হাঁটু ও গোড়ালির ব্যথায় আক্রান্ত রোগীদের নিয়মিত ফিজিওথেরাপি গ্রহণ ও জীবনযাত্রায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর