মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নালিতাবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুরে প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার গুণগত মানোন্নয়ন বিষয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে সনাক–টিআইবি’র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফিজুর রহমান।
নালিতাবাড়ী সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ও সনাক সহ সভাপতি মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি এন এম সাদরুল আহসান।

এসময় মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এরিয়া কো-অর্ডিনেটর মো. নাজমুল হক, এসিজি সদস্য, ইয়েস সদস্য এবং সেবাখাত-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় টিআইবি–গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) মাঠপর্যায়ে পরিচালিত কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভার মাধ্যমে চিহ্নিত বিভিন্ন সমস্যার এর মধ্যে রয়েছে—দীর্ঘমেয়াদি জনবল সংকট ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধের হালনাগাদ তালিকার অভাব ,অবকাঠামো ও সেবা ব্যবস্থায় বিভিন্ন ঘাটতি চিত্র তুলে ধরে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফিজুর রহমান বলেন,
জনবল সংকটসহ নানা চ্যালেঞ্জের মধ্যেও আমরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি। মাঠপর্যায়ের অনেক কর্মী ন্যায্য দাবিতে আন্দোলনে থাকায় সেবাদানে অতিরিক্ত চাপ পড়েছে। তারপরও আমরা চেষ্টা করছি যেন সেবা ব্যাহত না হয়। সনাকের উপস্থাপিত সুপারিশগুলো জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো বলে জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর