বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
betandreas promo kodu – sərt həqiqət və real qazanc ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে বন্দর থানার ওসি জামাল উদ্দিন কে পুরস্কার তিনদিনেও মেলেনি লোকালয়ে ঘুরতে থাকা নারায়ণগঞ্জে সেই কুমিরটির খোঁজ ২০ লাখ টাকা ও মাসে ২ লাখ চাঁদা দাবির অভিযোগে কৃষক দল নেতা গ্রেপ্তার বন্দরে বুলবুল এর হত্যাকারী সিফাত বাহিনীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে চরমোনাই পীর মুফতি রেজাউল করীম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

হোসেনপুরে এনসিপির অফিস উদ্বোধন, জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের ১০ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী, জননেতা অধ্যাপক মোঃ মোসাদ্দেক ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, অধ্যাপক আজহারুল হক, মোঃ রহমত আলীসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

এনসিপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইয়াজ ইবনে জসিম, এনসিপি কিশোরগঞ্জ জেলা যুগ্ম সদস্যসচিব আইনুল ইসলাম ঝলক, সংগঠক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রেজাউল নাহিদসহ জেলা এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ সাব্বীর, মুরাদ সাজন, রাসেল, আল মামুন এবং স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে এনসিপির নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে সম্মিলিতভাবে আন্দোলন জোরদার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর