বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
তিনদিনেও মেলেনি লোকালয়ে ঘুরতে থাকা নারায়ণগঞ্জে সেই কুমিরটির খোঁজ ২০ লাখ টাকা ও মাসে ২ লাখ চাঁদা দাবির অভিযোগে কৃষক দল নেতা গ্রেপ্তার বন্দরে বুলবুল এর হত্যাকারী সিফাত বাহিনীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে চরমোনাই পীর মুফতি রেজাউল করীম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ সেনাক্যাম্পে ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ ক্যাম্পের উদ্বোধন করেন ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফাত আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. শুভ চন্দ্র দেবসহ সেনা কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিএমএইচ এবং কিশোরগঞ্জের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম মেডিসিন, গাইনী, সার্জারি, শিশু ও চর্মরোগসহ বিভিন্ন বিভাগে রোগীদের সেবা দেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

জেলা প্রশাসক জানান, ১ হাজার ২০০ জন অসহায় ও নিম্ন-আয়ের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সমাজের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদ হিসেবে উল্লেখ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর