বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তিনদিনেও মেলেনি লোকালয়ে ঘুরতে থাকা নারায়ণগঞ্জে সেই কুমিরটির খোঁজ ২০ লাখ টাকা ও মাসে ২ লাখ চাঁদা দাবির অভিযোগে কৃষক দল নেতা গ্রেপ্তার বন্দরে বুলবুল এর হত্যাকারী সিফাত বাহিনীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে চরমোনাই পীর মুফতি রেজাউল করীম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে
default

মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে সরাসরি ফ্লাইট সিলেটে চালু করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া নবীন চন্দ্র স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে সিলেট বিমানবন্দর পূর্ণমানের আন্তর্জাতিক না হওয়ায় শুধু লন্ডন থেকে নিয়মিত ফ্লাইট আসে। মাঝে মাঝে মধ্যপ্রাচ্যের দু’একটি ফ্লাইট সিলেট হয়ে ঢাকায় যায়। অথচ বিশ্বের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক সিলেটি প্রবাসী রয়েছেন। দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে দুটি এয়ারলাইনস সুবিধা পেলেও সিলেট তা থেকে বঞ্চিত।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের অর্থনীতিতে সিলেটবাসীর অবদান অনস্বীকার্য। তাই সিলেটের প্রতি এই বৈষম্য আর চলতে পারে না।

যুবসমাজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমীর বলেন, “এই দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। মুখের কথা নয়—এটা আমাদের বুকের কথা। যারা বুক চিতিয়ে লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছেন, জাতি তাদের কাছে চির কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, পাহাড়ি, সমতল ও নিম্নাঞ্চলের সব জাতি-শ্রেণির মানুষকে নিয়ে বৈষম্যহীন শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চায় জামায়াত। যেখানে এক শ্রেণি সম্পদের পাহাড় গড়বে আর আরেক শ্রেণি না খেয়ে থাকবে—এটা হতে দেওয়া হবে না। আগামী ১২ তারিখের ভোট হবে পরিবর্তনের ভোট।

চা শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, মৌলভীবাজার তাঁর জন্মস্থান। চা শ্রমিকদের ভুলে গেলে নিজেকেই ভুলে যাবেন। তাদের জন্য স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। শ্রমিকের মেধাবী সন্তান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একদিন দেশের নেতৃত্বে আসবে—এমন বাংলাদেশ গড়াই লক্ষ্য।

প্রবাসীদের কল্যাণ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে কর্মরত কোনো বাংলাদেশি মারা গেলে রাষ্ট্রীয় উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে এবং পরিবারের দায়িত্ব সরকার নেবে। দেশে চুরি-চাঁদাবাজি বন্ধ হলেই এসব দায়িত্ব যথাযথভাবে পালন সম্ভব হবে।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “হ্যাঁ ভোট মানে আজাদি, না ভোট মানে গোলামি।” জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখলে সমস্বরে উপস্থিত জনতা ‘আজাদি’ বলে সাড়া দেন।

কুলাউড়া আসনের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, এখানে প্রার্থী দু’জন—একজন সায়েদ আলী, আর ছায়াপ্রার্থী হিসেবে আছি আমি।

জনসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক ছাত্রশিবির সভাপতি জাহিদুর রহমান, বর্তমান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় নেতা শরিফ মাহমুদসহ জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি মৌলভীবাজার-১ আসনের প্রার্থী আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত এ বিশাল জনসভায় প্রথমবারের মতো প্রায় পাঁচ হাজার নারী অংশগ্রহণ করেন। মৌলভীবাজার সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিবেশিত দাঁড়িপাল্লা প্রতীকের গান ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর