বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তিনদিনেও মেলেনি লোকালয়ে ঘুরতে থাকা নারায়ণগঞ্জে সেই কুমিরটির খোঁজ ২০ লাখ টাকা ও মাসে ২ লাখ চাঁদা দাবির অভিযোগে কৃষক দল নেতা গ্রেপ্তার বন্দরে বুলবুল এর হত্যাকারী সিফাত বাহিনীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে চরমোনাই পীর মুফতি রেজাউল করীম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নান্দাইলে বিডিপি’র চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চানের ফুলকপি’র সমর্থনে জনসভায় হাজারো মানুষের ঢল।

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইলে আজ (৮ ফেব্রুয়ারি ২৬) রোজ রবিবার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের ফুলকপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,,জামায়েতে ইসলাম ক্ষমতা আসলে জনগণের জবাবদিহিতামুলক রাষ্ট্র গঠন করা হবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের ভোটে জামায়েতে ইসলাম সরকার গঠন করলে জনগণের কাছে এমপি-মন্ত্রীরা পাই টু পাই হিসাব দিতে বাধ্য থাকবে। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতারা নির্বাচিত হওয়ার পর কোন গাড়ীও হয় নাই, বাড়িও হয় নাই ও নতুন কাপড়ও বদলায় নাই আর এটাই হচ্ছে বাংলাদেশে জামায়েতে ইসলামীর চিত্র। অথচ যারা ক্ষমতায় গেছে, তারাই বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আরেকজন ফ্যাসিবাদীত্ব সরকার গঠন করার কারণে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। আর কোন ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানো যাবে না। তাই আপনারা (জনগণ) সতর্ক থাকুন। তাই দূর্নীতিমূক্ত, বৈষম্যমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়েত ইসলামের দাড়িপাল্লা বা এই নান্দাইল আসনের ১১ জোট সমর্থিত প্রার্থী বিডিপি’র চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান এর ফুলকপি’র প্রতীককে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করুন। নান্দাইল আসনের প্রার্থী এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন ভালো লোক, আপনারা তাকে ভালো করে চিনেন ও জানেন। আগামীর বাংলাদেশ গড়তে আপনারা চাঁন ভাইকে ফুলকপি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের খাদেম হিসাবে কাজ করার সুযোগ দান করবেন ইনশাআল্লাহ।

বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন, ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু’র) সাদিক কায়েম। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্য বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
আপনাদের সমর্থনের মাধ্যমেই পরিচালিত করা হবে আগামী এই বাংলাদেশ। তাই এই সুন্দর দেশ গড়তে নান্দাইল আসনে ১১ দলীয় ঐক্য জোটের ফুলকপি’র প্রার্থী বিডিপি’র চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান কে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে নান্দাইল বাসীর খাদেম হিসাবে কাজ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ।

সংসদ সদস্য প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চান তাঁর বক্তব্যে বলেন, ১২ই ফেব্রুয়ারি ফুলকপি প্রতীক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে দেশে নজিরবিহীন জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করবো। আপনারা হবেন এমপি, আর আমি হবো আপনাদের পাহাড়াদার। নান্দাইলের রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি সহ যত প্রকার উন্নয়ন করা হবে, তাঁর সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে। আমি জীবন দিয়ে হলেও মানুষের উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ, নান্দাইলের রাজনীতি বাংলাদেশের মানুষ অনুকরণ করবে।

এছাড়াও নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর নায়েবে আমীর কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সেক্রেটারি নুরুল আমীন, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাও. হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন, নান্দাইল আসনে জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাও. শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাও. খাইরুল ইসলাম, নুরুল আমিন, যুব পরিষদ নেতা আরিফ খান, ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীম ও নান্দাইল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর