বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি

কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা যাদুব চর উপ-শাখার উদ্যোগে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এ জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ মুস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওঃ নিজাম উদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান, পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।

সভায় অত্র এলাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে আগত সমর্থক ও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত নেতৃবৃন্দ জনসভার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আয়োজকদের মতে, বিপুল উপস্থিতি ও সুশৃঙ্খল পরিবেশে জনসভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে, যা আসন্ন নির্বাচনে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর