কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমির ও কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রমজান আলী।
সাক্ষাৎকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষা, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা এবং জেলার শিক্ষাঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।