ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের সুনাম অর্জনকারী হাফেজদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে দেশের তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং কুরআন শিক্ষায় উৎসাহ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।