বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব-বন্ধনের বাস চলাচল বন্ধ betandreas promo kodu – sərt həqiqət və real qazanc ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে বন্দর থানার ওসি জামাল উদ্দিন কে পুরস্কার তিনদিনেও মেলেনি লোকালয়ে ঘুরতে থাকা নারায়ণগঞ্জে সেই কুমিরটির খোঁজ ২০ লাখ টাকা ও মাসে ২ লাখ চাঁদা দাবির অভিযোগে কৃষক দল নেতা গ্রেপ্তার বন্দরে বুলবুল এর হত্যাকারী সিফাত বাহিনীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে চরমোনাই পীর মুফতি রেজাউল করীম জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান করেন শিক্ষার্থীরা : Unlock Exclusive Rewards with Mostbet Casino Bonus Offers জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ

‘Doyel News’-এর নামে জেলা–উপজেলা সাংবাদিক নিয়োগের প্রলোভনে প্রতারণার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৩ বার দেখা হয়েছে

নিউজ রিপোর্ট:


অনলাইন নিউজ পোর্টাল ‘Doyel News’–এর নামে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিক নিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিজেদের ‘Doyel News’-এর প্রতিনিধি পরিচয় দিয়ে একটি চক্র সাংবাদিক নিয়োগের কথা বলে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করছে।
অভিযোগে জানা যায়, ওই চক্রটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। এরপর পরিচয়পত্র, আইডি কার্ড, আইডি ভেরিফিকেশন, প্রশিক্ষণ ফি বা রেজিস্ট্রেশন ফি’র নামে টাকা পাঠাতে চাপ সৃষ্টি করা হয়। টাকা পাঠানোর পর অনেক ক্ষেত্রে যোগাযোগ বন্ধ হয়ে যায় অথবা নিয়োগ সংক্রান্ত কোনো লিখিত অনুমোদন বা কার্যকর প্রমাণ দেওয়া হয় না।


কয়েকজন ভুক্তভোগী জানান, নির্দিষ্ট সময় পার হলেও নিয়োগপত্র, অফিসিয়াল অ্যাক্সেস বা কাজের সুযোগ না পাওয়ায় তারা প্রতারিত হয়েছেন বলে ধারণা করছেন। কেউ কেউ বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ‘Doyel News’–এর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন, কোনো সংবাদমাধ্যমে সাংবাদিক নিয়োগ সাধারণত লিখিত বিজ্ঞপ্তি, অফিসিয়াল ইমেইল, যাচাইযোগ্য ঠিকানা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয়। আগাম অর্থ দাবি করা হলে সেটি সন্দেহজনক।


ভুক্তভোগীদের অনুরোধ, কেউ যদি সাংবাদিক নিয়োগের নামে অর্থ দাবি করে, তবে আগে প্রতিষ্ঠানের সরকারি নিবন্ধন, প্রকাশকের নাম, অফিসিয়াল ওয়েবসাইট, যোগাযোগের ঠিকানা ও পূর্ববর্তী প্রকাশনা যাচাই করার পরই সিদ্ধান্ত নেওয়া উচিত।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও তদন্ত দাবি করেছেন সচেতন মহল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর