বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড কাকরকান্দি ইউপি নির্বাচন ঘিরে মাঠে জনমুখী প্রচারণায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু শামা জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ কিশোরগঞ্জে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত, মুক্ত সাংবাদিকতার পক্ষে জোর দাবি সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ, সংসদে নতুন অধ্যায়

নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জে সেনা–পুলিশ–র‍্যাব–বিজিবির যৌথ মহড়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের মধ্যে আস্থা তৈরি এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে কিশোরগঞ্জে সেনা–পুলিশ–র‍্যাব–বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে জেলা শহরের ঐতিহাসিক গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে মহড়াটি শুরু হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা শহরের বটতলা, বড়পুল, জেলখানা মোড়, বিন্নাটি মোড়সহ গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কগুলো প্রদক্ষিণ করেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অংশ নেয়। মহড়াকালে সশস্ত্র টহল, যানবাহন তল্লাশি এবং সন্দেহজনক ব্যক্তি ও চলাচলের ওপর কড়া নজরদারি চালানো হয়। এতে পুরো শহরজুড়ে কঠোর নিরাপত্তার বার্তা ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগের সময়সহ ভোট গ্রহণের দিন পর্যন্ত এই যৌথ নিরাপত্তা কার্যক্রম ও টহল অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর