বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী ঘোষণা নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

প্রতিবেদন: শিক্ষাঙ্গনে সহিংসতা ও শিক্ষার্থীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিশেষ করে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রচার সম্পাদক এসএম ফরহাদসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর