কিশোরগঞ্জ প্রতিনিধি: ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক কিশোরকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, রাতের আঁধারে বাড়ি ফেরার পথে ওই কিশোরকে তুলে নিয়ে একটি সেতুর নিচে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার গলায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানাধীন মাইজখাপন ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জেরে বিভিন্ন সময় হুমকি-ধমকি ও হয়রানির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন বাদী।
থানায় দেওয়া অভিযোগে বাদী মোছা. নাজমা আক্তার উল্লেখ করেন, ঘটনার রাতে তাঁর বোনের ছেলে ব্যাডমিন্টন খেলে বাড়ি ফেরার পথে অভিযুক্তদের কবলে পড়ে। অভিযোগ অনুযায়ী, তাকে জোর করে তুলে নিয়ে নীলগঞ্জ বাজারসংলগ্ন একটি সেতুর নিচে নেওয়া হয়। সেখানে তাকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়।
পরবর্তীতে আহত কিশোরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২৫ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে তাকে কিশোরগঞ্জের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মো. শফিক মিয়া ও নুর ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং ঘটনার স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরেই কিশোরের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূইয়া জানাই আমরা কি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আহত কিশোর হাসপাতালে চিকিৎসাধীন আছে