শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১৮ লাখ টাকার চুক্তিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের “আগামীর উত্তর : সম্ভাবনার প্রজন্ম” প্রীতি সমাবেশ অনুষ্ঠিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা: নিহত কিশোরগঞ্জের তরুণ রিয়াদ নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত মাহিন্দ্র চালক কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত দলমত নির্বিশেষে সবার দোয়া চাইলেন কবির উদ্দিন ভূঁইয়া হালুয়াঘাটে ধান মাড়াইয়ের সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট, আহত ৩ ফুলেল শুভেচ্ছায় শেরপুরে বরণ করে নেওয়া হলো সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে নালিতাবাড়ীতে শিশুকন্যা হত্যাকাণ্ডে মরদেহ উদ্ধার, অভিযুক্ত পলাতক ও ৩ জন আটক শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের “আগামীর উত্তর : সম্ভাবনার প্রজন্ম” প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

স্থানীয় প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে “আগামীর উত্তর : সম্ভাবনার প্রজন্ম” শীর্ষক দিনব্যাপী প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ নির্মাণে সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় ও বিভিন্ন প্রেরণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর