বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম! কিশোরগঞ্জে চান মিয়া ফুটবল গ্রাউন্ডের শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ বন্দরের মাদকসম্রাগী সুফিয়ার আবারো সেই মুসলেকা নাটক! নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কে কক্সবাজারে থেকে গ্রেপ্তার করেছে এসআরবি কিশোরগঞ্জে কিশোরকে অপহরণের পর হত্যাচেষ্টার অভিযোগ, গলায় ছুরিকাঘাত! কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের উদ্বোধন ও পরিচিতি সভা, চাঁদাবাজি বন্ধের আহ্বান নারায়ণগঞ্জ বন্দরে ময়না ক্লিনিকে নবজাতকের মৃত্যু চিকিৎসকের অবহেলার অভিযোগ পরিবারের নারায়ণগঞ্জ বন্দরে দেশীয় অস্ত্রসহ ডাকাত খোকন চোক্কাসহ গ্রেপ্তার ৩ কিশোরগঞ্জের মারিয়া ইউনিয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে ওয়ার্ডে অভিযোগ বক্স স্থাপনের পরিকল্পনা কামরুল ইসলামের কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা হত্যা মামলার আসামি কে কক্সবাজারে থেকে গ্রেপ্তার করেছে এসআরবি

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নাজমুল খন্দকার আবির

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকিরকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি কবির হোসেনকে (৬০)কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কঙ্বাজারের কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১১ ও এসআরবি-১৫।
গ্রেপ্তার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।
এসআরবি জানায়, গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির ফকির (৪৫)। ওই রাতে চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে ফেলে পালিয়ে যায়।
এসআরবি আরো জানায়, পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের পর মামলার আসামিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্ত করে সোমবার সকালে এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার কবির হোসেনকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর