মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাকসুর ৫ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় একই দিনে ৪ মৃত্যু নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ভৈরবে যুবলীগ নেতা আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা ১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ নালিতাবাড়ীর শ্রমিকদল নেতা গ্রেপ্তার যুদ্ধের আবহে রাশিয়ায় জাতীয় পতাকা দিবস উদযাপন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

রোববার কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থা আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। বৈঠকে বলা হয়, শুধু দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে শাস্তি নয়, বরং দুর্নীতির সুযোগ তৈরি করে এমন প্রক্রিয়া পরিবর্তন করাও জরুরি।

এতে ব্যবসায়ীদের হয়রানি ও ব্যয় কমার পাশাপাশি ব্যবসার পরিবেশ সহজ এবং সরকারের রাজস্ব আদায় বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাত, সাংগঠনিক কাঠামো ও করণীয় বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর