সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ চাষাড়ায় শুভ হত্যায় গ্রেফতার “৩ দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিএনপির ওয়ার্ড সভাপতি ৪৭০ পিস ইয়াবাসহ আটক ফেনীতে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় জনসমাগম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী: তারেক রহমান নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা অনুষ্ঠিত কুমিল্লায় লংমার্চে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঐক্যের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান নিকলীতে অসহায় ইমামের পরিবারকে আর্থিক সহায়তা, অস্ট্রিয়া প্রবাসী মাওলানা আবদুস সাত্তার

নারায়ণগঞ্জ চাষাড়ায় শুভ হত্যায় গ্রেফতার “৩

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি/ নাজমুল খন্দকার আবির

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি)। ৫ সেপ্টেম্বর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো আমলাপাড়া এরাকার কালু মিয়ার ছেলে সুমন ওরফে মাইগ্যা সুমন (৪৫), একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সিয়াম আহমেদ সিজান (২১) ও মৃত সমর্চান সরদারের ছেলে মো. সোহান (২৪)। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এর আগে ৫ সেপ্টেম্বর শনিবার ভোরে চাষাঢ়া হকার্স মার্কেটের সামনে থেকে শুভ এর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে গুলি ও আঘাতের দাগ রয়েছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অনিক ও সুমন মিলে শুভকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা ১০টি ইয়াবা ট্যাবলেটের বিনিময়ে শুভর সহযোগী সোহানকে ব্যবহার করে শুভকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। পরবর্তীতে অনিক ও অহিদের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল শুভকে হত্যাকাণ্ডে অংশ নেয়। এ সময় অনিক ও অহিদ শুভকে গুলি করে এবং অন্যান্য সহযোগীরা চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর