মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

৩৩ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। এ জন্য স্থানীয় পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রপতি জেলা পরিষদের কার্যক্রমে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর